রাঙ্গামাটিতে দুইজনের দেহে করোনা শনাক্ত
চিরন বিকাশ দেওয়ান রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙ্গামাটিতে পি, সি, আর ল্যাবে ৩৪ জনের করোনার নমুনা পরীক্ষায় দুইজনের জনের করোনা পজিটিভ শনাক্ত।
আজ মঙ্গলবার (২০ এপ্রিল) রাঙ্গামাটি সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য পাওয়া যায়।
দুজনই রাঙ্গামাটি সদর উপজেলার বলে জানা যায়। আজকে ১ম ডোজ করোনা ভ্যাকসিন দেওয়া হয়েছে ১৭১ জনকে। এযাবৎ ১ম ডোজ ভ্যাকসিন দেওয়া হলো ৩১৯৯০ জনকে। আজ ২য় ডোজ করোনা ভ্যকসিন দেওয়া হয়েছে ৮৩১জনকে।
গত বছর করোনায় রাঙ্গামাটিতে ১৬ জন মৃত্যুবরণ করেছিল। আজ নতুন করে করোনায় একজন মৃত্যু বরণ করেন। সর্বমোট মৃতের সংখ্যা ১৭ জন।