রাঙ্গামাটিতে আরও আটজনের দেহে করোনা শনাক্ত


চিরন বিকাশ দেওয়ান রাঙ্গামাটিতে প্রতিনিধি: রাঙ্গামাটিতে ৭১ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আরও আটজন কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন।

আজ শনিবার (১০ এপ্রিল) রাঙ্গামাটির সিভিল সার্জন কার্যলয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়।

নতুন আক্রান্তের মধ্যে ৬ জনের বাড়ি সদরে অপর দুজনের বাড়ি কাউখালি উপজেলায় বলে জানা যায়।

গতকাল পর্যন্ত রাঙ্গামাটিতে ১৩৯০ আক্রান্ত হয়েছেন, ১২৮৭ জন সুস্থ হয়ে ঘরে ফিরে গেছেন, এবং করোনায় আক্রান্ত হয়ে ১৬ জন মৃত্যু বরণ করেছেন। ৮৪১৪ জন নমুনা পরীক্ষা করেছেন।

অপরদিকে রাঙ্গামাটিতে এই পর্যন্ত কোভিড-১৯ ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন ১১৮৮ জন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.