গোপনে নগ্ন ভিডিও ধারণ করায় কাউন্টার টেরোরিজমের জালে আটক ২


কে এম রাজীবঃ ফেইক আইডি খুলে গোপনে ধারণকৃত ভিডিও প্রচার করার ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে অভিযান চালিয়ে গ্রেফতার করেছে সিএমপি’র কাউন্টার টেরোরিজম বিভাগ।

সিএমপি সূত্রে জানা যায়, ব্ল্যাকমেইলের শিকার চট্টগ্রাম শহরের কলেজ পড়ুয়া ছাত্রী ও তার মা সিএমপি’র কাউন্টার টেরোরিজম বিভাগে অভিযোগ দায়ের করেন যে, কে বা কাহারা তাহাদের বাসার রুমের জানালা দিয়ে গোপনে তাহাদের পোষাক পরিবর্তনের স্পর্শকাতর নগ্ন ভিডিও ধারণ করে ফেইসবুকের একটি ফেইক আইডির মাধ্যমে আপলোড করেন এবং তা প্রতারণা মূলক ভাবে টাকা হাতিয়ে নেওয়ার জন্য হুমকি দেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে অত্র বিভাগের একটি আভিযানিক টিম অভিযোগ অনুসন্ধান করে ঘটনায় প্রত্যক্ষ ভাবে জড়িত অভিষেক সেন শর্মা (২১) কে পাঁচলাইশ মডেল থানাধীন প্রবর্তক সংঘ এলাকা হইতে ধারণকৃত নগ্ন ভিডিও সংরক্ষিত মোবাইল ডিভাইস সহ গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারের পর আসামী অভিষেক সেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাহার প্রদত্ত তথ্যের ভিত্তিতে ও তাহার সনাক্তক্রমে ঘটনার সাথে জড়িত ফেইক আইডি ব্যবহারকারী সুতনু সব্যসাচী প্রকাশ আদিত্য (১৮) কে ফেইক আইডি লগইন করা অবস্থায় মোবাইল ডিভাইস সহ নন্দনকানন এলাকা হইতে গ্রেফতার করে কাউন্টার টেরোরিজম টিম। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা জানায় যে ভিকটিমের বাসার রুমের জানালার ফাঁক দিয়ে কৌশলে ভিডিও ক্যামেরা স্থাপন করে নগ্ন ভিডিও ধারণ করে এবং পরবর্তীতে একটি ফেইক ফেইসবুক আইডি তৈরি করে এই ভিডিও অনলাইনের বিভিন্ন পর্ন সাইটে প্রকাশ করার হুমকি দিয়ে টাকা দাবী করা সহ ঘটনার সত্যতা স্বীকার করে।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে পাঁচলাইশ মডেল থানায় পর্ণোগ্রাফী নিয়ন্ত্রন আইন-২০১২ এর ৮(২)(৩)(৭) ধারায় মামলা রুজু হয়েছে বলে জানা যায়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.