এয়াকুব আলীর মৃত্যুতে আ জ ম নাছির উদ্দীনের শোক প্রকাশ


বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম মহানগর শাখার সদস্য ও ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডের সাবেক কমিশনার মোহাম্মদ এয়াকুব আলী আজ বিকালে মৃত্যুবরণ করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন)।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন। 

শোকবার্তায় আ জ ম নাছির উদ্দীন বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের কর্মী মরহুম এয়াকুব আলী একজন নিবেদিত ত্যাগী রাজনীতিবিদ ছিলেন। তার মৃত্যুতে মহানগর আওয়ামী লীগ একজন সময়ের সাহসী যোদ্ধাকে হারালো।

তিনি মরহুম এয়াকুব আলীর শোক সন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

উল্লেখ্য, আওয়ামী লীগ নেতা মোহাম্মদ এয়াকুব চিকিৎসাধীন অবস্থায় নগরীর রয়েল হসপিটালে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগে ভূগছিলেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.