চট্টগ্রাম মহানগর যুবলীগের হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
চট্টগ্রাম মহানগর যুবলীগের উদ্যোগে দেশে নৈরাজ্য সৃষ্টি, ধ্বংসাত্মক কার্যকলাপ ও হরতাল রিরোধী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮ মার্চ, রবিবার সকালে দারুল ফজল মার্কেট দলীয় কার্যালয় হতে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে নগরীর গুরত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে নিউ মার্কেট শহীদ তবারক চত্বরে এসে শেষ হয়।
পরে নগর যুবলীগের সদস্য ও কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লবের সভাপতিত্বে ও নগর যুবলীগের সদস্য নঈম উদ্দীন খানের পরিচালনায় সংক্ষিপ্ত এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসব অনুষ্ঠান দেখে স্বাধীনতা পরাজিত শক্তির মাথাব্যাথা শুরু হয়েছে। পরাজিত সব অপশক্তি এক হয়ে দেশ ব্যাপী বিশৃঙ্খলা সৃষ্টি করে উন্নয়নের অগ্রয়াত্রাকে রোধ করতে চায়। কোন অপশক্তি শেখ হাসিনার চলার পথকে রোধ করার ক্ষমতা নেই।
বক্তারা আরো বলেন, ধর্মীয় গোষ্ঠী কে উস্কানি দিযে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত একটি বিশেষ মহল। বাংলাদেশের মানুষ ধর্মভীরু। তার মানে এই নয় যে, ধর্ম ব্যবসায়ীরা যা বলবে তা বিশ্বাস করবেন। ফতোয়াবাজরা ইসলামের হেফাজত বাদ দিয়ে এজেন্ট বাস্তবায়নে কাজ করছে হেফাজত ইসলাম বাংলাদেশ।
সভায় বক্তব্য রাখেন, মহানগর যুবলীগ সদস্য এভভেকেট আরশাদ হোসেন আসাদ, তানভীর আহমেদ রিংকু, তারেক ইমতিয়াজ ইমতু, ওয়াহিদুল আলম শিমুল, তাজ উদ্দীন রিজভী, সাইফুদ্দীন আহমেদ, মাসুদ আকবরী, এডভোকেট কায়সার, ইসতেহার উদ্দীন পারভেজ, সাহেদ হোসেন টিটু, ফজলে হাসান চৌধুরী, সুমন চৌধুরী, সাইফুল আলম লিমন, মোঃকামরুজ্জামান, জাহাঙ্গীর আলম, এস এম নাছির উদ্দীন, আতিকুর রহমান, আরিফ মাঈনুদ্দীন, শহীদুল আলম মিন্টু, এডভোকেট টিপুশীল জয়দেব, মাকসুদুর রহমান মাসুদ, জাফর আলম রবিন, সৈয়দ মোঃমহসিন, রাশেদুল ইসলাম, মাহবুব মোর্শেদ বিপুল, কামরুল, মিন্টু, রিপন বিশ্বাস, শফিকুর রহমান তাপস, কাইয়ুম মাহমুদ, ইকবাল হোসেন জুয়েল, মাহবুবুল আলম, সজীব আনোয়ার ইভান প্রমুখ।