বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাকলিয়া থানা ছাত্রলীগের নানা আয়োজন
কে এম রাজীবঃ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, দোয়া মাহফিল, আলোচনা সভা, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা ও শিক্ষা সামগ্রী বিতরণ করছেন বাকলিয়া থানা ছাত্রলীগ।
বুধবার (১৭ মার্চ) বিকালে নগরীর বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকায় এক ক্লাবে বর্ণিল অনুষ্ঠানের মধ্যেদিয়ে এ জন্মশতবার্ষিকী পালন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক শুকলাল দাশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।
প্রধান অতিথির বক্তব্যে শুকলাল দাশ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানে বাংলাদেশ। তিনিই দিকহারা বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য দিকনির্দেশনা দিয়েছিলেন। আজ বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীতে আমাদের বঙ্গবন্ধুর চেতনাকে ধারন করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। তিনি আরো বলেন, একসময় বাকলিয়া বিএনপি জামাতের ঘাঁটি ছিল। আজ তরুণ প্রজন্মের ছাত্রলীগ নেতাকর্মীদের হাত ধরে বাকলিয়া কলঙ্ক মুক্ত হয়েছে। ভবিষ্যতেও তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর আর্দশ ধারণ করে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রধান বক্তা জাকারিয়া দস্তগীর বলেন,হাজার বছরের স্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু আজীবন এদেশের জন্য, এদেশের মানুষের জন্য সংগ্রাম করেছেন। ৭ মার্চ ঐতিহাসিক ভাষনের মাধ্যমে বাঙালি জাতিকে উজ্জীবিত করেছিলেন। সেই কারনেই বাঙালি জাতি পরবর্তী স্বাধীনতা পেয়েছিলেন। আজ আমরা সুভাগ্যবান বাঙালি জাতির সেই স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন করতে পারছি।
বাকলিয়া থানা ছাত্রলীগের আহবায়ক মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক গিয়াস উদ্দিন রনি’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১৭ নং ওয়ার্ড আওয়মীলীগের আহবায়ক হাজী মোঃ ইউনুস কোম্পানি, সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের সাবেকক ভিপি শফিউল আজম বাহার, মহানগর ছাত্রলীগ নেতা শফিকুল আলম পারভেজ, কায়সার মাহামুদ রাজু ,রাকিবুল ইসলাম রাকিব, মাইনুল কামাল।
এসময় আরও উপস্থিত ছিলেন, চট্টগাম মহানগর যুবলীগ নেতা আমিরুল কাদের চৌধুরী সজীব, মোহাম্মদ দেলোয়ার, বাকলিয়া থানা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক লক্ষন দাশ, ফাহিম চৌধুরী, ইউসুফ হোসেন সম্রাট, আহবায়ক কমিটির সদস্য রুবেল আলম, মোঃ সামির, ফজলুল হক রিশাদ, আমজাদুল আলম সিফাত, মাইনুল ইসলাম, গিয়াস উদ্দীন, সাকিবুল ইসলাম, সঞ্জিত ঘোষ, সাইফুজ্জামান আবির, মোঃ আকবর খান, ইরফানুল হক সাগর, মোঃ আব্দুল্লাহ, তানভীরুল ইসলাম, হীরু বড়ুয়া, ইহান উদ্দিন নাসির, ১৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রিজান চৌধুরী, ১৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি রিয়াজ কাদের, ১৯ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ রাহাত, ১৭ নং ওয়ার্ড ছাত্রলীগের সুহৃদ বড়ুয়া শুভ, ছাত্রলীগনেতা শহীদুল ইসলাম সাগর, তাফহিমুল ইসলাম তাহিম, আলী আজগর আজাদ ও আসাদ চৌধুরী।