চট্টগ্রাম জেলা প্রশাসককে মুক্তিযোদ্ধার সন্তানদের স্মারকলিপি প্রদান


নিজস্ব প্রতিবেদকঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান, ১৯৮৭ সালের বাংলা ভাষা প্রচলন আইন ও ২০১৪ সালের উচ্চ আদালতের নির্দেশ মেনে, সকল ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, ভবনের নামফলক বাংলায় লেখার পাশাপাশি ও চট্টগ্রামের বধ্যভূমি সংরক্ষণ সহ এবং মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ নির্মাণের দাবিতে চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানকে একটি স্মারকলিপি প্রদান করেছেন মুক্তিযোদ্ধার সন্তানরা।

রোববার (৮ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করেন। এসময় উপস্থিত ছিল বিজয়’৭১ সভাপতি সজল চৌধুরী, ভাস্কর চৌধুরী, সরওয়ার আলম মনি, লায়ন ডা. আর কে রুবেল, কাজী রাজেশ ইমরান, আরাফাতুল মান্নান ঝিনুক ও জয়নুদ্দীন জয়।

স্মারকলিপি প্রদানকালে মুক্তিযোদ্ধার সন্তানরা বলেন, ভাষা শহীদসহ মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদের স্মৃতির প্রতি সন্মান জানিয়ে এবং বাঙালী জাতি হিসেবে বিশ্বে নিজেদের মর্যাদাকে সমুন্নত রাখতে প্রত্যেক নাগরিকের উচিত ভাষা ব্যবহারের প্রতিটি ক্ষেত্রে বাংলা ভাষাকে প্রাধান্য দেওয়া। নিজের প্রতিষ্ঠানের নাম ফলক পুরো বাংলায় লেখা অথবা উপরের ৬০ ভাগ বাংলায় লেখা, নীচের ৪০ ভাগে যে কোন বিদেশী শব্দ ব্যবহার করা যেতে পারে। স্মারকলিপিতে চট্টগ্রামে বধ্যভূমি সংরক্ষণের দাবিও উত্থাপন করা হয়। এসময় উপস্থিত সদস্যবৃন্দ মাননীয় জেলা প্রশাসক কে আগামী ২১ ফেব্রুয়ারীর পূর্বেই চট্টগ্রামের সকল নামফলকে বাংলা ভাষার প্রাধান্য আনার অনুরোধ জানান। সেই মর্মে মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীকে সামনে রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলা ভাষা ব্যবহারের অভিষ্ট লক্ষ্য বাস্তবায়নে এটিই উপযুক্ত সময়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.