নগরীতে পুরাকীর্তি কথিত কষ্টি পাথর সহ ৪ জনকে আটক করেছে নগর গোয়েন্দা
কে এম রাজীবঃ চট্টগ্রাম মহানগর গোয়েন্দা( দক্ষিণ) বিভাগের অভিযানে ইপিজেড থানাধীন রেলবিট বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুরাকীর্তি কথিত কষ্টি পাথর সহ মোঃ শান্ত (৩২) মোঃ সেলিম হাওলাদার (৪০) শেখ মোহাম্মদ আব্দুল্লাহ প্রকাশ বাদল (৫০) ও মোঃ কামাল হোসেন (৩২) নামের ৪ জনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।
রোববার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ ঘটিকার সময় নগরীর ইপিজেড থানাধীন ৩৮ ওয়ার্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে মোঃ শান্ত ইপিজেড থানাধীন দক্ষিণ হালিশহর বন্দরটিলা, আশার মায়ের গলি, কান্ডাস আলী চেরাং বাড়ীর মৃত নুর মোহাম্মদের ছেলে, মোঃ সেলিম হাওলাদারের গ্রামের বাড়ী বরগুনায় হলেও বর্তমানে ইপিজেড থানার ওয়াসিম চৌধুরী পাড়া, কাস্টমস বিল্ডিং, গোলাম মোহাম্মদ চৌধুরী কমিশনার বাড়ীর পাশে মৃত শাহজাহান হাওলাদারের ছেলে, শেখ মোঃ আব্দুল্লাহ প্রকাশ বাদলের বাড়ী নোয়াখালী জেলায় হলেও বর্তমানে ইপিজেড থানার, মধ্যম হালিশহর, মুরাদ চৌধুরী কলোনীর মৃত বাহার মিয়ার সন্তান এবং মোঃ কামাল হোসেনের বাড়ী পিরোজপুর জেলায় হলেও বর্তমানে বন্দর থানার কলসি দিঘীর পাড় এলাকার, বশির আহমদ রোডের নুর আমিন কন্ট্রাক্টর বাড়ীর মৃত আশরাফ আলী হাওলাদারের ছেলে বলে জানা যায়।
সূত্রে জানা যায়, নগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এর দিক নির্দেশনায়, অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) শাহ মোঃ আব্দুর রউফ ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি দক্ষিণ) কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ বর্মন এর নেতৃত্বে টিম ১ এর গোপন সংবাদের ভিত্তিতে ৭ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭ ঘটিকার সময় চট্টগ্রামের ইপিজেড থানাধীন ৩৮নং ওয়ার্ডের রেলবিট বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুরাকীর্তি কথিত কষ্টি পাথর সহ আসামিদের গ্রেফতার করে নগর গোয়েন্দা পুলিশ।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ইপিজেড থানায় নিয়মিত মামলা রুজু করা বলে জানা যায়।