পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধনে সিএমপি কমিশনার
কে এম রাজীবঃ বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২১ এর আঞ্চলিক পর্ব প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
সোমবার (৮ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় নগরীর দামপাড়াস্থ পুলিশ লাইন্স মাঠে প্রতযোগিতার এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উদ্বোধনের পর বাংলাদেশ পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২১ এর আঞ্চলিক পর্বের প্রতিযোগিতার খেলা শুরু হয়। এসময় উদ্বোধনী ম্যাচে সিএমপির প্রতিপক্ষ হিসেবে মাঠে নেমেছে এসএমপি।
এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার(ট্রাফিক) শ্যামল কুমার নাথ, উপ পুলিশ কমিশনার (সদর) মোঃ আমির জাফর সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।