গণহত্যা দিবসে শহীদ বেদিতে আইনজীবী ও অঙ্গসংগঠনের শ্রদ্ধা নিবেদন


কে এম রাজীবঃ গণহত্যা দিবসে শহীদ বেদিতে শহীদের প্রতি শ্রদ্ধা অঞ্জলি জানিয়ে পুস্পমাল্য অর্পণ করেছেন আইনজীবী ও বিভিন্ন অঙ্গ সংগঠন। রোববার (২৪ জানুয়ারি) সকাল ১০ টায় চট্টগ্রাম আদালত ভবনের শহীদ বেদিতে এ শ্রদ্ধা নিবেদন করেন আইনজীবীরা।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির পক্ষে সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এড. মোঃ ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক এড. ইফতেখার সাইমুল চৌধুরী, এড. মোঃ মুজিবুল হক, বর্তমান সাধারণ সম্পাদক এড. এ, এইচ, এম জিয়াউদ্দিন, এড. মোঃ মেজাবউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক এড. আবদুর রশিদ, এড.নাজমুল হক, এড. চন্দন বিশ্বাস, এড. চন্দন তালুকদার, আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক এড. অজয় বোস রিংকু, এড. এস. এম. অহিদুল্লাহ, এড. আবদুল মান্নান ও এড. তপন দাশ। এতে স্মৃতি বেদীর প্রাতদেশে চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ কতৃক আলোচনা সভা এবং সন্ধ্যা প্রদীপ প্রজ্জলনের মাধ্যমে কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়।

শ্রদ্ধা নিবেদনে কালে সংগঠনের নেতৃবৃন্দরা বলেন, ১৯৮৮ সালের ২৪ জানুয়ারি তৎকালীন স্বৈরশাসক এরশাদের নির্দেশে মীর্জা রকিবুল হুদার নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্যে গুলি চালিয়ে ২৪ জন বঙ্গবন্ধুর সৈনিককে হত্যা করে বাঙ্গালী জাতির জীবনে এক কলংকজনক অধ্যায়ের সূচনা করেছে। তখন থেকেই এই দিনটি চট্টগ্রামে গণহত্যা দিবস হিসেবে স্বীকৃত। তাই আজ আমরা গণহত্যা দিবস উপলক্ষে স্বৈরশাসকের গুলিতে শহীদ হওয়া ভাইদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। এসময় আরও উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.