চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মতবিনিময় সভায় কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর
কে এম রাজীবঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকালে দামপাড়াস্থ পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সকল স্তরের সদস্যদের যথাযথভাবে দায়িত্ব পালনের দিকনির্দেশনা ও কর্মপন্থা তুলে ধরেন। এবং বিট পুলিশিং কর্মকর্তাদের দায়িত্ব পালনে সচেতনতা ও আন্তরিকতা বৃদ্ধি করতে বলেন। থানার অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা কার্যক্রম বৃদ্ধির নির্দেশ দেন। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের বিষয়ে জনমুখী পদক্ষেপ নিতে বলেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এর সভাপতিত্বে অনুষ্ঠান অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক, উপ-পুলিশ কমিশনার (সিএসবি) মোঃ আব্দুল ওয়ারীশ, উপ-পুলিশ কমিশনার (বন্দর) মোঃ মিলন মাহমুদ, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) এন এম নাসিরুদ্দিন সহ সকল স্তরের পুলিশ সদস্যগণ।