কার মাইক্রোবাস শ্রমিক নির্বাচন উপলক্ষে ভোটারদের কাছে ভোট প্রার্থনায় ব্যস্ত প্রার্থীরা
নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম নগরীর লালদীঘির পাড় কার-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ নভেম্বর। নির্বাচন উপলক্ষে আগামী ২৩ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
নির্বাচনকে ঘিরে প্রার্থীদের সাদা-কালো পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেঁয়ে গেছে লালদীঘি ও আশপাশের এলাকা। জমজমাট হয়ে উঠেছে নির্বাচনী প্রচারণা। নির্বাচনে বিভিন্ন পদে প্রার্থীরা শ্লোগান সহকারে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছে। ব্যস্ত সময় পার করছেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। অনুষ্ঠিতব্য নির্বাচন সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন উপ-কমিটি-২০২০ গঠন করা হয়েছে। কমিটিতে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম আঞ্চলিক সহ-সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহিম-উপদেষ্টা, জয়নাল আবেদীন-চেয়ারম্যান, রবীন্দ্র কান্তি দে রবি, জয় প্রকাশ দাশ ও মাহাবুবুর রহমান-সদস্য হিসেবে দায়িত পালন করছেন।
এবার নির্বাচনে মোট ১৩টি পদের বিপরীতে ৩৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। যার মধ্য-সভাপতি পদে হাজী আবদুল মান্নান (ছাতা) ও মোঃ রুবেল চৌধুরী (চেয়ার), কার্যকরী সভাপতি পদে এম.এ.এম সেলিম (উড়োজাহাজ), আবুল মনসুর (খেজুর গাছ) ও উজ্জ্বল কান্তি মহাজন (প্রজাপতি), সহ-সভাপতি পদে মোঃ আবদুল করিম (মাছ) ও মোঃ আমিনুল হক (দেয়াল ঘড়ি), সাধারণ সম্পাদক পদে মোঃ সেলিম (বাস), বাপ্পু দে উজ্বল (দোয়াত-কলাম), মোঃ রবিউল হোসেন (হারিকেন), মোঃ ইব্রাহিম টিপু (সাইকেল), মোহাম্মদ আলী (চাকা) ও মোহাম্মদ সেলিম (গরুর গাড়ী), যুগ্ম সম্পাদক পদে মোঃ আবদুল মোতালেব (রিক্সা), মোঃ শাহাদাত হোসেন (গোলাপ ফুল), মোঃ খলিলুর রহমান (তারা) ও মোঃ তৌহিদুল আলম (হাতি), সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ জাফর আহম্মদ লিটন (মই), মোঃ লিটন প্রকাশ বকুল (আম), মোঃ আবদুর শুক্কুর (বাঘ) ও মোঃ আজগর আলী (হাঁস), সাংগঠনিক সম্পাদক পদে শাহ আজিজ (একক প্রার্থী), প্রচার সম্পাদক পদে মোঃ আবুল কাশেম (ঢোল), মোঃ হেলাল উদ্দিন (মাইক) ও মোঃ আবদুল আলিম (টেলিভিশন), দপ্তর সম্পাদক পদে মোঃ সিরাজুল ইসলাম (একক প্রার্থী), কোষাধ্যক্ষ পদে মোঃ সিরাজ মিয়া (কবুতর), শ্যামল মজুমদার (আনারস) ও মোঃ ওয়াজেদুর রহমান (তালা-চাবি), লাইন সম্পাদক পদে মোঃ কামাল আহাম্মদ (একক প্রার্থী)।
সদস্য পদে রয়েছেন, মোঃ শওকত আলী (মোরগ), মোঃ আনিসুর রহমান (ফুটবল), মোঃ জোবায়ের হোসেন রুবেল (কাপ-পিরিচ) ও মোঃ মফিজ (আপেল)। নির্বাচনে প্রত্যেক পদের বিপরীতে এক জন করে ও সদস্য পদে দুই জন নির্বাচিত হবেন বলে জানান নির্বাচন উপ-কমিটির কর্মকর্তারা।