শিশু কিশোরদের সঠিক পথে ফিরিয়ে আনতে নতুন উদ্যোগ গ্রহণ সিএমপি’র


কে এম রাজীবঃ কোমলমতি শিশু কিশোররা যাতে অপরাধ কর্মকান্ডে না জড়ায়, তাদের যেন সঠিক আলোর পথে ফিরিয়ে আনা যায় সে লক্ষে বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে নতুন উদ্যােগ গ্রহণ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শনিবার ( ৩ অক্টোবর) এ সংক্রান্ত বিষয়ে চট্টগ্রাম মহানগরীর ১৬ টি থানার ১৪৫ টি বিট অফিসে একযোগে মিটিং অনুষ্ঠিত হয়।

সভায় বিট অফিসারগণ স্ব-স্ব বিট এলাকার স্থানীয় জনগণের সাথে কিশোর গ্যাং এর কার্যক্রম, স্থানীয় মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের তথ্য প্রদান ইত্যাদি প্রসঙ্গে মতবিনিময় করেন এবং কিশোর গ্যাং এর বাস্তব পরিনতি নিয়ে আলোচনা করেন। এসময় এলাকায় কিশোর গ্যাং এর কার্যক্রম সম্বলিত তথ্য ও তাদের নিয়ন্ত্রণকারীদের বিষয়ে তথ্য থাকলে তা জানানোর অনুরোধ জানান বিট অফিসারগনেরা। এবং নগরজুড়ে অপরাধমূলক কার্যক্রমে দ্রুত কিশোরদের জড়িয়ে যাওয়া ঠেকাতেই, জঙ্গি মাদক নির্মূলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর এই উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান বিট অফিসারগনেরা।

এসময় সভায় উপস্থিত সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ বিট পুলিশিং এর এই উদ্যোগকে স্বাগত জানান। উপস্থিত বক্তব্যে তারা সমাজের নানা ধরনের অপরাধ মূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিট পুলিশিং কার্যক্রম কে আরও গতিশীল করার মতামত প্রদান করেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.