সিএমপি’র উদ্যােগে কৃতি শিক্ষার্থী সংর্বধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন


কে এম রাজীবঃ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি’র) উদ্যােগে ও সাউথইস্ট ব্যাংক লিঃ এর সহযোগিতায় অনুষ্ঠিত হলো শিক্ষার্থীদের মাঝে শহীদ পুলিশ সুপার শামসুল হক বৃত্তি-২০২০ প্রদান ও সংর্বধনা অনুষ্ঠান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় নগরীর দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে অনুষ্ঠিত হয় বৃত্তি প্রদান ও সংর্বধনা অনুষ্ঠান।

এতে সিএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আমির জাফর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাউথইস্ট ব্যাংক লিঃ এর উপ ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উদ্দিন।

অনুষ্ঠানে প্রত্যেক বছরের ন্যায় এবছরেও সিএমপিতে কর্মরত পুলিশ সদস্যদের শিক্ষার্থী যারা পিইসিই, জেএসসি ও এসএসসি ইত্যাদি ক্ষেত্রে মেধার পরিচয় দিয়েছেন, এমন ১৯৬ জন শিক্ষার্থীকে সর্বমোট ১২ লক্ষ ৯৪ হাজার টাকার বৃত্তি প্রদান করা হয়। এছাড়াও সাউথইস্ট ব্যাংক লিঃ এর পক্ষ থেকে সিএমপি বৃত্তি তহবিলে ১০ লক্ষ টাকা অনুদান প্রদান করা হয়।

এসময় সেখানে আরও উপস্থিত ছিলে, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রসাশন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) এস. এম. মোস্তাক আহমেদ খান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) শ্যমল কুমার নাথ সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও ছাত্র-ছাত্রীবৃন্দ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.