রাঙামাটিতে আরো ৩ জনের করোনা পজিটিভ শনাক্ত
চিরন বিকাশ দেওয়ান, রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটিতে শুক্রবার ২৪ ঘন্টায় আরো ৩ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত, ৩ জন সকলে লংগু উপজেলার বলে রাঙামাটি সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে।
এই নিয়ে রাঙামাটি পার্বত্যজেলায় করোনা পজিটিভ শনাক্ত ৮২৪ জনে দাঁড়িয়েছে, তার মধ্যই ৭০১ জন সম্পূর্ন সুস্থ হয়েছেন, বর্তমানে প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ১০ জন, মোট নমুনা প্রেরন ৩৫৫৯ জনের, মোট প্রাপ্ত রিপোর্ট ৩৫৫৭ জনের।
চিকিৎসাধীন আছেন ১১৩ জন।এ যাবৎ রাঙামাটির সকল উপজেলা মিলে মৃত্য বরন করেছেন ১০ জন।