পবিত্র আশুরা উপলক্ষে সকল ধরনের তাজিয়া শোক পাইক মিছিল নিষিদ্ধ করেছেন সিএমপি


কে এম রাজীবঃ পবিত্র আশুরা ( ১০ মহরম, ১৪৪২ হিজরী, ৩০ আগষ্ট ২০২০) উপলক্ষে বর্তমান দেশব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবকালীন পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগর এলাকার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ ১৯৭৮ এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতা বলে আগামী ১০ মহররম পবিত্র আশুরা উদযাপন উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় সকল ধরণের তাজিয়া শোক পাইক মিছিল নিষিদ্ধ করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

এ ক্ষেত্রে ধর্মপ্রাণ নগরবাসী স্বাস্থ্যবিধি মেনে অভ্যন্তরীণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃপক্ষ প্রয়োজনীয় নিরাপত্তা প্রদান করবে। তবে অনুষ্ঠানস্থলে দা, ছোরা, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি বহন, আতশবাজি ও পটকা ফোটানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে, এবং এ আদেশ পবিত্র আশুরা উপলক্ষে অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.