চট্টগ্রামে নতুন আরও ৬৬ জন করোনা রোগী শনাক্ত


চট্টগ্রামে গত একদিনে (গত ২৪ ঘন্টায়) ৪৭৫ জনের করোনার নমুনা পরীক্ষায় ৬৬ জনের পজিটিভ (নতুন) এসেছে। এর মধ্যে মহানগরের ৫৯ জন এবং ভিবিন্ন উপজেলার ৭ জন।

চট্টগ্রামে ৪ টি করোনা পরীক্ষার ল্যাবে ল্যাবে করোনার নমুনা পরীক্ষা শেষে বুধবার (১২ আগষ্ট) চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রাম বিআইটিআইডিতে টি ২৪৩ টি নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ২০ টি পজিটিভ। নতুন আক্রান্তদের মধ্যে মহানগরীতে ১৭ জন। বিভিন্ন উপজেলায় ৩ টি।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিবেদনে ৯৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। তৎমধ্যে ২২ জনের পজিটিভ শনাক্ত হয়। মহানগরের ২০ জন, উপজেলায় ২ জন।

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ল্যাবে ৫০ নমুনা পরীক্ষা করে ৯ জনের পজিটিভ। মহানগরে ৭ জন, ২ জন উপজেলার।

ইম্পেরিয়াল হাসপাতাল ল্যাবে ৮৬ নমুনা পরীক্ষায় ১৫ জনের পজিটিভ রিপোর্ট পাওয়া যায়। মহানগরে ১৫ জন।

এ ছাড়া উপজেলায় আনোয়ারা ২ জন, বোয়ালখালী ১ জন, রাঙ্গুনিয়া ১ জন, হাটহাজারী ২ জন, মিরসরাই ১ জন।

এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছালো ১৫ হাজার ৫৫৭ জনে। এর মধ্যে মহানগরীতে ১০ হাজার ৯৫৮ জন, উপজেলায় ৪ হাজার ৫৯৯ জন।

অদ্যবধি সুস্থ হয়েছেন ৭১ জন, উপজেলায় ৬৩ জন, নগরে ৮ জন। মোট সুস্থ ৩ হাজার ৩৮১ জন। এ নিয়ে চট্টগ্রামে নতুন মৃতের সংখ্যা ১ জন, মোট ২৪৭ জন। মহানগরীতে ১৭১ জন, বিভিন্ন উপজেলায় ৭৬ জন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.