নগরীর পতেঙ্গায় অস্থায়ী পশুরহাটে দু’গ্রুপের সংঘর্ষ


চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় সিটি কর্পোরেশনের ইজারা দেওয়া অস্থায়ী পশুরহাট কমল মহাজন হাট ও টিকে গ্রুপের খালি মাঠের ইজাদারদের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কমপক্ষে ৬ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাত ১২টার পর থেকে বিমান বন্দর সড়কের ৯নং রোডে গরুর ট্রাক প্রবেশ নিয়ে দফায় দফায় সংঘর্ষ হয়।

কমল মহাজন হাট পশু বাজারের ইজারাদার মমতাজ উদ্দিন অভিযোগ করে বলেন, শুরু থেকে আমাদের কমল মহাজন হাটে আসা গরু বেপারীদের জোর করে প্রজাপতি পার্কের দক্ষিণে টিকে গ্রুপের মাঠে নেওয়ার চেষ্ঠা করা হচ্ছে। আমাদের হাটে গরু গাড়ি প্রবেশের দুটি পথ আছে। যানযটের এর কারণে বেপারীরা সিমেন্ট ক্রসিং ৯নং ঘাট দিয়ে প্রবেশ করে।

এ সময়  ৪১নং ওয়ার্ড কাউন্সিলরের ছেলে ওয়াহিদ চৌধুরী ও বন্দরটিলার ব্যবসায়ী আক্কাস সওদাগর ভাড়া করা লোক দিয়ে গরু বেপারীদের জোর করে তাদের হাটে নিয়ে যাচ্ছে। খবর পেয়ে রাতে আমরা বাধা দিতে গেলে আমাদের উপর তারা ইট-পাথর নিক্ষেপ করে। এতে আমাদের ৬ জন ছেলে আহত হয়। পরে বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে তারা পালিয়ে যায়।

অভিযোগের ব্যাপারে জানতে চাইলে ৪১নং ওয়ার্ড কাউন্সিলর পুত্র ওয়াহিদ চৌধুরী বলেন, এই ধরনের কোনো ঘটনা তিনি ঘটান নাই। অভিযোগগুলো মিথ্যা ও বানোয়াট।

তিনি পাল্টা অভিযোগ করে বলেন, মমতাজ উদ্দিনের ছেলেরা তাদের হাটে গরু আনতে দিচ্ছে না। তিনি আরও বলেন, ৪ লাখ টাকার গরু বাজারের  হাট কিভাবে ৪৫ লাখ টাকার ইজারা উঠে।

অভিযোগের ব্যাপারে আক্কাস সওদাগর এর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

সংঘর্ষের ব্যাপারে পতেঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবায়ের সৈয়দের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, দুই পক্ষের মুখোমুখি অবস্থান নেওয়ার আগেই আমাদের একটি দল গিয়ে তাদের সরিয়ে দেয়। সংঘর্ষের কোনো ঘটনা ঘটেনি। তবে যে কোন অনাকাক্সিক্ষত পরিস্থিতি এড়াতে আমরা সর্বোচ্চ সর্তক অবস্থানে আছি।

আজ থেকে বিমান বন্দর সড়কের ৯ নং রোড়ে পার্মানেন্ট পুলিশ টিম থাকবে, গরু ব্যাপারীরা যেনো গরুর ট্রাক নিয়ে তাদের পছন্দের হাটে যেতে পারে জানান তিনি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.