বাঁশখালীতে র্যাবের সঙ্গে বন্দুক যুদ্ধে ডাকাত শের আলী নিহত
বাঁশখালী প্রতিনিধিঃ চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নর (র্যাবের) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শের আলী নামের হত্যা ডাকাতিসহ ১২ মামলার এক ডাকাত নিহত হয়েছে।
শনিবার (২৫ জুলাই) ভোরে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে বলে জানা যায়।
এ বিষয়ে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, বাঁশখালীর সরল এলাকায় র্যাবের টহল দলের সঙ্গে ডাকাত দলের গোলাগুলি হয়। পরে ঘটনাস্থল থেকে একজনের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। এসময় ঘটনাস্থল থেকে তিনটি অস্ত্র ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। নিহত শের আলী একজন দুর্ধর্ষ ডাকাত। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ১২টি মামলা রয়েছে বলে জানান মোঃ মাহমুদুল হাসান মামুন।