খাগড়াছড়িতে পল্লী চিকিৎসকের মরদেহ উদ্ধার


খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়িতে নুর মোহাম্মদ টিপু (৩২) নামে এক পল্লী চিকিৎসকের বিবস্ত্র মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে স্থানীয়রা লাশ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ গিয়ে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের সাপমারা ব্রিজের নিচ থেকে এ মরদেহ উদ্ধার করে।

নিহত নুর মোহাম্মদ জেলার মাটিরাঙ্গার চিকিৎসক ছিলেন। মাটিরাঙ্গার ১০ নম্বর এলাকায় তার একটি ফার্মেসি ছিল।পরিবারের দাবি, তাকে অপহরণের পর হত্যা করা হয়েছে।

এবিষয়ে নিহতের স্ত্রী জোহরা আক্তার জানান, শুক্রবার ভোরে পাহাড়ী তিন যুবক এক প্রসূতি রোগীর জরুরি চিকিৎসার কথা বলে নুর মোহাম্মদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়ার জন্য আসে।এসময় সে এত ভোরে যেতে অপারগতা প্রকাশ করতেই তারা অনুনয়-বিনিনয় করেন। এক পর্যায়ে তিনি যেতে রাজি হয় এবং তাদের সঙ্গে বের হয়। এর কিছুক্ষণ পর থেকে মুঠোফোনে কল দিয়ে তাকে পাওয়া যাচ্ছিল না।

এ বিষয়ে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত শাহ নূর জানান, এ ঘটননায় ওই চিকিৎসকের পরিবারের পক্ষ থেকে থানায় এখনও কোন অভিযোগ করা হয়নি। এদিকে বাঙ্গালী সংগঠনগুলো এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.