নগরীর টোল রোডে চলাচলরত ট্রাক থেকে যন্ত্রাংশ চোরাই চক্রের মালামালসহ ৫ জন আটক


খোকন মজুমদার রাজীবঃ নগরীর আকবরশাহ থানাধীন টোল রোড এলাকায় চলাচলরত ট্রাকের স্ক্র্যাপ এবং যন্ত্রাংশ চোরাই চক্রের মোঃ সোহেল রানা (১৯), মোঃ সুমন প্রকাশ রফিকুল ইসলাম (২২), মোঃ ইয়াসিন প্রকাশ আকাশ (১৯), এ আর একরামুল হক (৪৫), ও মোঃ গফুর (৫০) নামের পাঁচ জনকে গ্ৰেফতার করেছে আকবরশাহ থানা পুলিশ।

শুক্রবার (২৪ জুলাই) ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানা যায়।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (পাহাড়তলী জোন) মোঃ আরিফ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আকবরশাহ থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ চোর চক্রের প্রথমে তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এরা টোলরোডে চলাচলকারী চলন্ত ট্রাক থেকে স্ক্রাপ ও লোহার যন্ত্রাংশ চুরি করে।পরবর্তীতে চোর চক্রের সদস্যদের দেওয়া তথ্যের ভিত্তিতে এসব চোরাই মালের ক্রেতা ও চোরাই মাল নিজ হেফাজতে রাখার দায়ে আরও দুই জনকে আটক করা হয়।

এসময় তাদের কাছ থেকে ১টি চেন, ১টি স্প্রিং, ৩টি চাবি ও ১১০ কেজি স্ক্রাব উদ্ধার করা হয়। সক্রিয় চোর চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে এবং গ্রেপ্তারকৃত আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান সহকারী কমিশনার মোঃ আরিফ হোসেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.