রাঙামাটিতে নতুন আরও ৩৩ জন করোনা পজিটিভ
চিরন বিকাশ দেওয়ান, রাঙামাটি প্রতিনিধি:
রাঙামাটির বিভিন্ন উপজেলায় নতুন আরো ৩৩ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। রাঙামাটি সদর উপজেলাতে ২৯ জন, কাপ্তাই উপজেলায় ২ জন, নানিয়ারচর উপজেলায় ১ জন, বরকল উপজেলায় ১ জন সহ আজ সর্বমোট ৩৩ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত বলে জানা গেছে।
এদিকে নতুন কোয়ারেন্টাইনে আছে ৪ জন। গতকাল ছাড়পত্র পেয়েছে ৫ জন৷ বর্তমানে কোয়ারেন্টাইনে ৩৩ জন।
প্রাতিষ্ঠানিক আইসোলেশনে আছেন ১৪ জন। মোট নমুমা প্রেরন করা হয়েছে ২৭১০ জনের। প্রাপ্ত রিপোট ২৬৭৪ জনের, এ যাবৎ রাঙামাটিতে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে ৫৭৬ জন৷ সুস্থ হয়েছে ৩৮৫ জন। এ যাবৎ মৃত্যু বরণ করেছে ৯ জন। বর্তমান চিকিৎসাধীন রোগী আসে ১৮২ জন। সিভিল সার্জন সুত্রে পাওয়া তথ্যের উপর জানা যায়।