নগরীতে অনলাইন জুয়ার মালামাল ও প্রতারক চক্রের মূলহুতা সহ গ্রেপ্তার ৫


খোকন মজুমদার রাজীবঃ গোয়েন্দা উত্তর বিভাগের বিশেষ অভিযানে নগরীর খুলশী থানাধীন পশ্চিম খুলশীস্থ জালালাবাদ হাউজিং সোসাইটি এলাকা হইতে অনলাইন জুয়ার প্রতারক চক্রের মোঃ শাখাওয়াত হোসেন প্রকাশ শাওন (২০), মোঃ মনির আহামদ (৪০), মোঃ আরিফ উদ্দিন (৪০), ফয়সাল খাঁন (৩২) ও মোঃ জাবেদ মিয়া (৪০) বাংলাদেশের মূলহুতাসহ পাঁচ জনকে গ্রেপ্তার করেছেন নগর গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১ টায় নগরীর লালদীঘি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তর বিভাগের কার্যালয়ে আসামিদের গ্রেপ্তার সংক্রান্তে বিষয়ে এক সংবাদ সম্মেলনে সিএমপি’র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ এসব তথ্য জানা যায়।

সংবাদ সম্মেলনে জানা যায়, সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) শ্যামল কুমার নাথ এর সার্বিক তত্ত্বাবধানে, গোয়েন্দা উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মাদ আলী হোসেন এর নেতৃত্বে, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) এর আসিফ মহিউদ্দীনের তত্ত্বাবধানে, পুলিশ পরির্দশক মোঃ আজিজ আহমেদ ও মোঃ হাসান ইমাম এর সমন্বয়ে বিশেষ টিম ৩ এর সদস্যগন গোপন সংবাদের ভিত্তিতে ২১ জুলাই হইতে ২২ জুলাই পর্যন্ত সিএমপি’র বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে binany.com, binany24.com নামক ওয়েবসাইট এবং Binanys Profil Q, Binany Go Apps ব্যবহার করিয়া সাধারণ জনগনকে এবং উঠতি বয়সের ছেলে মেয়েদের টাকা “অনলাইন জুয়া ” এর মাধ্যমে প্রতারণা আত্নসাৎকারীর ১টি প্রাইভেটকার, ৩টি বিভিন্ন ব্যান্ডের ল্যাপটপ, ৫টি বিভিন্ন ব্যান্ডের মোবাইল ফোন, ১৮টি বিভিন্ন কোম্পানীর মোবাইল সিম, ১টি এইট পোর্ট মডেম, ২টি ব্যাংকের চেক বই, নগদ ২লক্ষ ২২ হাজার ৫০০ টাকা সহ প্রতারক সক্রিয় ৫ সদস্যকে গ্রেপ্তার করে নগর গোয়েন্দা পুলিশ।

সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার শ‌্যামল কুমার নাথ আরও জানান, binany.com ওয়েবসাইটে লেনদেন করার জন্য আসামি মোঃ শাখাওয়াত হোসেন প্রকাশ শাওন জিজ্ঞাসাবাদে সে বলে, বিকাশ, রকেট ও নগদ এজেন্ট নাম্বার প্রয়োজন হইলে সে বিভিন্ন এজেন্ট ও ডিস্ট্রিবিউশন হাউজের এস আর ও সুপারভাইজারদের নিকট হইতে টাকার বিনিময়ে অবৈধ পন্থায় বিভিিন্ন সময়ে অন্যের নামে রেজিস্ট্রেশন করা বিকাশ, নগদ ও রকেট সীম সংগ্রহ করে থাকতো, এবং বিকাশ, নগদ ও রকেট নাম্বার গুলো ব্যবহার করিয়া সে সাধরণ জনগন এবং উঠতি বয়সের ছেলে মেয়েদের টাকা সংগ্রহ পূর্বক ডলারে কনভার্ট করে অজ্ঞাতনামা সহযোগীর মাধ্যমে bitcoin এ রুপান্তর করে ইউক্রেনে Art Strong নামক ব্যক্তির নিকট প্রেরণ করে আসছিলেন বলে জানায়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে খুলশী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানান সিএমপি অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.