নগরীতে ১৫’শ পিস ইয়াবা, ১টি ট্রাক সহ আটক ২


কে এম রাজীবঃ নগরীতে গোয়েন্দা বন্দর বিভাগের অভিযানে ১৫’শ পিস ইয়াবা, ১ টি ট্রাক সহ মোঃ আমীন খন্দকার (৩৭) ও মোঃ মামুন শেখ নামের দুই জনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।

বুধবার (২২ জুলাই) আনুমানিক ৬.৫০ মিনিটের সময় ডবলমুরিং থানাধীন ধনিয়ালা পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানা যায়।

গোয়েন্দা সূত্রে জানা যায়, নগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার এস.এম. মোস্তাইন হোসেন এর সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর) মোহাম্মদ আবু বকর সিদ্দিক ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি- বন্দর) মোঃ গোলাম ছরোয়ার এর তত্ত্বাবধানে, পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাহবুবুল আলম এর নেতৃত্বে টিম ১৮ এর গোপন সংবাদের ভিত্তিতে, ২২ জুলাই ৬.৫০ মিনিটের সময় চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন ডিটি রোডস্থ ধনিয়ালা পাড়া সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ১৫’শ পিস ইয়াবা, ১টি ট্রাক সহ মোঃ আমিন খন্দকার ও মোঃ মামুন শেখ নামের দুই জনকে আটক করেন।

আটককৃত আসামিদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলে জানা যায়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.