সিএমপি’কে ইস্পাহানী গ্রুপের বেড ও মাস্ক প্রদান
খোকন মজুমদার রাজীবঃ করোনা ভাইরাস প্রতিরোধে সম্মুখযোদ্ধা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সদস্যদের স্বাস্থ্য নিরাপত্তায় ১০টি সার্জিকেল বেড, ৫০০ পিছ KN-95 মাস্ক প্রদান করলেন ইস্পাহানী গ্রুপ অফ কোম্পানিজ লিমিটেড।
বুধবার (২২ জুলাই) দুপুর ২ টায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান এর নিকট ইস্পাহানী গ্রুপের পক্ষে সার্জিকেল বেড ও মাস্কগুলো হস্তান্তর করেন, এস.এম আব্দুল্লাহ আল মামুন ও এম. এম. ইস্পাহানী লিমিটেড।
এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আমির জাফর, উপ-পুলিশ কমিশনার (উত্তর) বিজয় বসাক সহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।