নগরীতে ২,৬৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
কে এম রাজীবঃ নগরীতে গোয়েন্দার বিশেষ অভিযানে ২হাজার ৬শ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ আব্দুল্লাহ আল নোমান (২০) নামের একজনকে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।ক্ক
সোমবার ( ২০ জুলাই) সকাল ৭টায় নগরীর বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানা যায়।
গোয়েন্দা সূত্রে জানাযা, গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আলী হোসেন এর দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মির্জা সায়েম মাহমুদ ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) কামরুল ইসলাম এর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক বিশ্বজিৎ বর্মন এর নেতৃত্বে টিম-১ এর গোপন সংবাদের ভিত্তিতে, সকাল ৭ টায় চট্টগ্রামের বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ২হাজার ৬শ ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মোঃ আব্দুল্লাহ আল নোমান কে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে বাকলিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানা যায়।