রাঙামাটিতে নতুন আরো ১৬ জন করোনা রোগী শনাক্ত
চিরন বিকাশ দেওয়ান, রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি পার্বত্য জেলায় আরো নতুন করে ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। তার মধ্যই রাঙামাটি সদর উপজেলা ও পৌর সভায় ১৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, ও নানিয়াচর উপজেলায় ৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
আজ সর্বমোট ১৬ জনে দেহে করোনা শনাক্ত হয়েছে।গতকাল ছাড়পত্র পেয়েছেন ৯ জন, আজ সুস্থ হয়েছেন ১৯ জন। এ যাবৎ সুস্থ হয়েছেন ৩৬৭ জন, বর্তমান চিকিৎসাধীন আছেন ১৩৫ জন, এ যাবৎ মৃত্যু বরণ করেছে ৮ জন। এ যাবৎ রাঙামাটি পার্বত্য জেলাধীন বিভিন্ন উপজেলায় সর্বমোট ৫১১ জনে আক্রান্ত রোগীর পজেটিভ।