রাঙামাটি পার্বত্য জেলাধীন নতুন করে আরো ১৮ জনের শরীরে করোনা শনাক্ত


চিরন বিকাশ দেওয়ান রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটি সিভিল সার্জন ইউনিট ফোকাস পার্সন সুত্রে পাওয়া তথ্যে রাঙামাটি পার্বত্য জেলার রাঙামাটি সদর পৌর সভায় ১৩ জনের শনাক্ত। কাউখালি উপজেলায় ২ জনের শনাক্ত, জুরাছড়ি উপজেলায় ১ জনের শনাক্ত, নানিয়াচর উপজেলায় ১ জনের শনাক্ত। কাপ্তাই উপজেলায় ১ জনের শনাক্ত।

সর্বমোট আজ নতুন করে বিভিন্ন উপজেলায় মিলে রাঙামাটিতে ১৮ জনের শরীরে করোনা ভাইরাসের পজিটিভ শনাক্ত হয়। মোট কোয়ারেন্টাইনে আছেন ৩৪৯৬ জন।

প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১২৪১ জন, হোম কোয়ারেন্টাইনে ২২৫৫ জন, কোয়ারেন্টাইন সম্পূর্ণ করেছে ৩৩২০, বর্তমান কোয়ারেন্টাইনে রয়েছে ১৭৬ জন, নমুনা প্রেরন ২৫২৭ জনের, প্রাপ্ত রিপোট ২৪২১ জনে।

এযাবৎ রাঙামাটিতে শনাক্ত ৪৬৯ জনে দাড়াল, অপেক্ষামান রিপোট ১০৬ জনের, আইসোলেশনে ১০ জন, আরোগ্য লাভ করেছে ৩১৩ জন, আজ পর্যন্ত মৃত্যু বরন করেছে ৭ জন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.