পাঁচলাইশ ফজলুর রহমান জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা পরিচালনা কমিটি গঠিত
পাঁচলাইশ ৩নং ওর্য়াডের মুরাদ নগর মীরপাড়া হাজী ফজলুর রহমান পরিবারের সকল সদস্যদের উপস্হিতিতে হাজী ফজলুর রহমান জামে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসার পরিচালনা কমিটি গঠন কল্পে এক সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে।
পরিবারের সকল সদস্যদের অনুরোধে রাজনীতিক ও সমাজ সেবক আবদুল মান্নান ফেরদৌস’র সভাপতিত্বে সভায় বিশিষ্ট সমাজ সেবক আয়ূব খান লিটন, বিশিষ্ট সমাজ সেবক আবদুল হামিদ নয়ন, বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ আনিস উপস্থিত ছিলেন।
সভায় সর্বসম্মতিক্রমে মসজিদ ও ফোরকানিয়া মাদ্রাসা পরিচালনা’র জন্য হাজী ফজলুর রহমানের সন্তান বিশিষ্ট রাজনীতিক- সমাজসেবক হাজী জাহাঙ্গীর আলমকে মোতেয়াল্লি মনোনিত করা হয়।
অপর দিকে আগামী তিন বছরের জন্য পরিচালনা পরিষদ’র সভাপতি করা হয় বিশিষ্ট সমাজ সেবক মোহাম্মদ সেলিমকে এবং সাধারন সম্পাদক মনোনীত করা হয় বিশিষ্ট রাজনীতিক সমাজ সেবক মোহাম্মদ ইউনুসকে(ভিপি ইউনুস), অর্থ সম্পাদক করা হয়েছে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আবদুল করিমকে সহ-অর্থ সম্পাদক হয়েছেন বিশিষ্ট সমাজ সেবক হাসান মুরাদ ডালিম।সম্মানিত সদস্য মনোনীত হয়েছেন ওসমান গণি, পেয়ার মোহাম্মদ লেদু, হাবিবুর রহমান রাজু, আবদুর রহিম, নেজাম উদ্দীন তুষার।
সভার সভাপতি বিশিষ্ট রাজনীতিক ও সমাজ সেবক আবদুল মান্নান ফেরদৌস সবার মতামতের প্রেক্ষিতে একটি সুন্দর ও শক্তিশালী কমিটি গঠন হওয়ায় মহান আল্লাহ দরবারে শোকরিয়া আদায় করে সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।