করোনাকালেও কাপ্তাই জেটিঘাটের সাপ্তাহিক বাজার লোকারণ্য: কেউ মানছেন না স্বাস্থ্যবিধি


চিরন বিকাশ দেওয়ান রাঙামাটি প্রতিনিধি।

কাপ্তাই জেটিঘাট ও নতুন বাজার সপ্তাহের শনিবার একদিন জমে উঠে । দুর্গম পাহাড়ি গ্রাম থেকে পাহাড়িরা নানান কাচামাল পাহাড়ি সবজিসহ কলা, কাঠাল, আম, মৌসুমি ফল ও গরু, ছাগল, হাসঁ-মরগী বিভিন্ন কিছু কেনাবেচা করতে আসেন। চট্টগ্রামের বিভিন্ন বাঙালি ক্রেতা বিক্রেতাদের সমাগমে উপচে পড়া ভিড় হয় কাপ্তাই জেটিঘাট বাজারে। বেচা-বিক্রিও হয় দেদাচ্ছে।

প্রতি শনিবার হাট বসাতে পাহাড়ি ও বাঙালিরা অনেক দূর দূরান্ত থেকে আসেন। পাহাড়ি ও বাঙালিদের সমস্ত ক্রয় বিক্রয়ের একমাত্র মাধ্যম প্রতি সপ্তাহিক শনিবারের এই হাটে।
এভাবে চলে আসছে বহুকাল থেকে।

তবে ঐতিহ্যবাহী এই পুরানো হাটে নেই স্থানীয় পাহাড়ি জনগোষ্টীর জন্য খাওয়ারের কোনো দোকান বা রেস্টুরেন্ট। প্রতি সপ্তাহে হাজার হাজার পাহাড়ি জনগোষ্ঠী ক্রেতা বিক্রেতার সমাগম ঘটে অথচ এখানে স্থায়ী কোন খাবারের রেস্টুরেন্ট নাই। এতে চরম ভোগান্তিতে পড়েন বাজারে আসা পাহাড়ি জনগোষ্ঠীরা।

স্থায়ী দোকানেরও দাবি জানিয়েছেন অনেকেই। শুকনো মৌসুমে বিশেষ করে শীতকালীন সময়ে ভ্রমনে আসেন হাজার হাজার পর্যটক৷ কাপ্তাই লেক দেখতে ও লেকে ভ্রমন করতে যেমন সুভলং ঝর্ণা পেদা টিং টিং, রাঙামাটির ঝুলন্ত ব্রীজ, বড়গাং, বেরান্যা লেক, নৌবাহিনী পিকনিক স্পট- বিলাইছড়ির মনোরম বিখ্যাত বড় ঝর্ণাটি- ধুপপানি ঝর্ণা সহ শত শত বিনোদন পার্কে পর্যটক ঘুরতে আসেন।

সবাই এই কাপ্তাই জেটিঘাট হয়ে বিভিন্ন পাহাড়ি নদী পথে চলাচল করেন এক মাত্র নৌযানের মাধ্যমে। তবে বর্তমান বিশ্বব্যাধী করোনা ভাইরাস প্রর্দুভাব সংকটে গত ১১জুলাই শনিবার হাট ঘুরে এসে দেখা যায়, এখানে সকলেই প্রায় স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কেনাবেচা করছেন। কারো মুখে কোন মাস্ক নেই, নেই সামাজিক দূরত্বও।

করোনা পরিস্থিতিতে যে স্বাস্থ্যবিধি মেনে চলতে হয় সেটাও জানেন না অনেকেই। অনেকেই স্বাস্থ্যবিধি মেনে চলছেন না। বাজারের অনেক ক্রেতার সাথে কথা হলে তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, স্বাস্থ্যবিধি না মানলে এত ভিড়ের মধ্যে সকলেই স্বাস্থ্যঝুঁকিতে পড়ার সম্ভাবনা রয়েছে। এখানে প্রশাসনের নজর বাড়ানো খুবই দরকার।

রাঙামাটি জেলার সবচাইতে কাপ্তাই উপজেলাটি বেশি ঝুঁকিতে রয়েছে। করোনা পজেটিভ সংখ্যার দিকেও। তাই স্বাস্থ্য বিধি মেনে নিজে ও অন্যকে সুস্থ রাখার আহবান জানিয়েছেন স্থানীয় প্রশাসন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.