কক্সবাজারে বন্দুকযুদ্ধে তিন রোহিঙ্গা মাদক কারবারি নিহত


কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে তিন রোহিঙ্গা নিহত হয়েছেন, যারা মাদক কারবারি বলে জানিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীটি। এ সময় তিন লাখ পিস ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার ( ৯ জুলাই) ভোর চারটার দিকে উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুলাতলি এলাকায় এই বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে বলে জানা যায়। নিহতরা হলেন, নূর আলম, মো. হামিদ ও নাজির হোসেন। তারা উখিয়ার বালুখালিসহ বিভিন্ন ক্যাম্পের বাসিন্দা।

কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক আলী হায়দার আজাদ আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন। পরে প্রেস ব্রিফিং করে বিষয়টি নিয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.