সব চেয়ে বেশি করোনা রোগী কোতোয়ালীতে কম কর্ণফুলীতে


দেশে করোনা ভাইরাস সংক্রমণের পর থেকে চট্টগ্রামের ১৬টি থানার মধ্যে এ পর্যন্ত সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে কোতোয়ালী থানায়। আর সবচেয়ে কম রোগী শনাক্ত কর্ণফুলীতে। সোমবার (০৬ জুলাই) পর্যন্ত কোতোয়ালী থানায় রোগী শনাক্ত হয়েছে ৭৮৩ জন। আর কর্ণফুলীতে শনাক্ত হয়েছে ১৪৬ জন। বিষয়টি চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের সর্বশেষ তথ্যমতে পাওয়া যায়।

জানা যায়, ৭৫৭ জন করোনা রোগী নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে পাঁচলাইশ। এছাড়া খুলশিতে ৫৮৫, হালিশহরে ৪৮০, পাহাড়তলীতে ৪৮০, চকবাজারে ৪৪৬, ডবলমুরিংয়ে ৩৯৭, বায়েজিদে ৩৭৯, চান্দগাঁওয়ে ৩৪২, বাকলিয়ায় ৩২৯, বন্দর থানা এলাকায় ৩৬২, পতেঙ্গায় ৩২৭, ইপিজেড-এ ২৯০, আকবরশাহ থানা এলাকায় ২৭৮ ও সদরঘাটে ২৩৭জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ঠিকানা অসম্পূর্ণ দেওয়ায় করোনা রোগী ৫৫২ জন। সবমিলিয়ে চট্টগ্রাম মহানগরীতে করোনা রোগী শনাক্ত ৭০১১ জন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.