কুমিল্লায় প্রাইভেটকার দুর্ঘটনায় একই পরিবারের তিনজনের মৃত্যু


কুমিল্লার দাউদকান্দিতে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টায় কুমিল্লার দাউদকান্দি চাঁপুরের মতলব সড়কের কাজিরকোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চাঁদপুরের ফরিদগঞ্জ এলাকার সিরাজুল ইসলাম (৮০), তার স্ত্রী জাহানারা বেগম (৭০) ও তাদের নাতি (১২) আবু বকর সিদ্দিক।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, সিরাজুর ইসলাম তার স্ত্রী ও নাতিকে নিয়ে ঢাকা থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলেন। পথে তাদের প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত গাড়িসহ তাদের লাশ উদ্ধার করা হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.