রাঙামাটি পর্যটন নগরীতে আরও ২০জন করোনা রোগী শনাক্ত
চিরন বিকাশ দেওয়ান, রাঙামাটি প্রতিনিধি।
রাঙামাটি পার্বত্য জেলার বিভিন্ন উপজেলায় নতুন করে ২৪ ঘন্টায় আরো ২০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আজ সিভিল সার্জনের বিভিন্ন সুত্রে জানা গেছে, নতুন শনাক্তদের মধ্যে বিলাইছড়িতে ১ জন, কাউখালীতে ১ জন। বাকি গুলো রাঙামাটি সদরে বলে জানা গেছে।
মোট নমুনা সংগ্রহ করা হয়েছে ২১৮৬ জনের।
গতকাল সুস্থ হয়েছে ১১ জন। তার মধ্যে রাঙামাটি সদরে ৭ জন, কাপ্তাই ৪ জন।
সর্বমোট সুস্থ হয়ে বাড়ি গেছেন ১৬৫ জন।
মৃত্যবরন করেছেন ৬ জন। আইসোলেশনে আছেন ৬ জন। বাকি গুলো চিকিৎসাধীন ।
এযাবৎ রাঙামাটি পার্বত্য জেলায়, করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত ৩৬৩ জনে দাঁড়ালো।
এই রিপোট লেখা পর্যন্ত পাওয়া তথ্য মতে জানা গেল।