চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) এর মাসিক কল্যাণ সভা জুন-২০২০ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ জুন) সকাল ১০ টায় দামপাড়া পুলিশ লাইন্সস্থ মাল্টিপারপাস সেডে পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সভায় বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা বিভিন্ন সমস্যার কথা তুলে ধরলে, সভাপতি তা শুনেন এবং তাৎক্ষনিক সমাধানের ব্যবস্থা করেন। তিনি নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় এবং করোনা ভাইরাস প্রতিরোধে মানবিকতার সাথে কাজ করার জন্য সিএমপি’র সকল পুলিশ সদস্যদের’কে ধন্যবাদ জ্ঞাপন করেন ও এই প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য সবাইকে আন্তরিকতার সাথে কাজ করার পরামর্শ প্রদান করেন। সভা শেষে সিএমপি’র সেবা তহবিল হতে ৩৩ জন পুলিশ সদস্য ও সিভিল স্টাফ’দেরকে নগদ ০৯ লক্ষ ৪৯ হাজার ০৮ শত টাকা প্রদান করেন সভার সভাপতি অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম।
অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম এর সভাপতিত্বে এসময় সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) এস. এম. মোস্তাক আহমেদ খান অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) শ্যামল কুমার নাথ, সকল উপ পুলিশ কমিশনার, অতিঃ উপ পুলিশ কমিশনার, সহকারী পুলিশ কমিশনার, সকল থানার অফিসার ইনচার্জ সহ বিভিন্ন স্তরের পুলিশ সদস্যবৃন্দ।