মোছলেম উদ্দিন এর রোগমুক্তি কামনায় গোমদন্ডী পাইলট বিদ্যালয়ের দোয়া ও মিলাদ মাহফিল


চট্টগ্রাম আসন-৮ এর সাংসদ সদস্য, গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমেদ (এমপি) ও তাঁর পরিবারের সদস্যবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসার, স্বাস্থ্য কর্মকতা, পুলিশ ও এলাকাবাসী সহ করোনায় রোগাক্রান্তদের সুস্থতা কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) সকাল ১০ টায় গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের এবাদত খানায় এ খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মঈনুল আবেদীন নাজিম, ম্যানেজিং কমিটির সদস্য ও উপজেলা আওয়ামি লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ শহীদুল আলম, আওয়ামি লীগ নেতা মোঃ রফিক, বিদ্যালয়ের সহ গ্রন্থাগারিক মাওলানা মাহবুবুর রশীদ, সহকারি শিক্ষক যথাক্রমে মাওলানা ওসমান ফারুক, মোঃ আবদুল হামিদ, মোঃ রফিক ও মোঃ এরশাদ হোসেন।

দোয়া মাহফিল শেষে মঈনুল আবেদিন নাজিম বলেন, অসুস্থ হয়ে বর্তমানে আমাদের ম্যানেজিং কমিটির প্রেসিডেন্ট আলহাজ্ব মোছলেম উদ্দিন আহমেদ বাসায় চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থতা কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। দোয়া মাহফিলে গোমদণ্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিবারের এবং দেশ ও জাতির কল্যাণে শান্তি ও সুস্থতা কামনা করা হয়।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.