বোয়ালখালীতে ১৭ জন জিপিএ-৫ পেলেও আনন্দ উল্লাস বিহীন শিক্ষার্থীরা


শিক্ষার্থীদের প্রত্যাশিত ভালো ফলের খুশিতে একে অপরকে জড়িয়ে ধরে, চিৎকার করে, মেতে ওঠে আনন্দ উল্লাসে। তবে এবার আনন্দ উল্লাস বিহীন শিক্ষার্থীরা। করোনা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এবার ফল প্রকাশের দিন বিদ্যালয়ে আসতে পারেননি শিক্ষার্থীরা। ফলে বাঁধভাঙা উল্লাসের দেখা মেলেনি শিক্ষার্থীদের। করোনা পরিস্থিতির অন্যান্য দিনের মতো শিক্ষা প্রতিষ্ঠান গুলোও ছিল বন্ধ। তাই বিদ্যালয়ে আসার পরিবর্তে বাসাতেই পরিবারের সঙ্গে আনন্দ উল্লাস আর দু:খ ভাগাভাগি করে সময় পার করছেন এসব শিক্ষার্থীরা।

রোববার (৩১ মে) এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে বোর্ডের তথ্য অনুযায়ী ২০২০ সালের এসএসসি পরীক্ষায় ১৭ জন জিপিএ-৫ (ভোকেশনাল) সহ ৯২.৭৩% পাশ করেছে গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে। ব্যবসায় শিক্ষা ১৪৭ জন, বিজ্ঞান ৬০ জন, মানবিক ৬১ জন। যা গতবারের চেয়ে ১.৭৩% বেশি। এবিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাঈনুল আবেদিন নাজিম বলেন, আমরা শিক্ষকবৃন্দ যত্নের সাথে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের পাঠদান করেছি। তাদের লেখাপড়ার প্রতি অভিভাবকরাও খুব সচেতন ছিলেন।

বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি চট্টগ্রাম-৮ আসনের সাংসদ আলহাজ্ব মোছলেম উদ্দীন আহমেদ (এমপি) ভালো ফলাফলের জন্য বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানিয়ে বলেন, শিক্ষার মান উন্নয়নে সব ধরনের সহায়তা দেওয়া হবে। বিদ্যালয়ের শিক্ষার মান উন্নত করতে শিক্ষক শিক্ষিকারা অক্লান্ত পরিশ্রম করছেন। এর ফল পাওয়া গেছে এসএসসি পরীক্ষায়। বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের সহায়তায় শিক্ষার্থীদের উন্নত পাঠদানে শিক্ষকরা সবসময় সচেতন। শিক্ষার্থীদের স্কুুলে উপস্থিতি শতভাগ নিশ্চিত করার জন্য আমরা সজাগ থাকি। ভবিষ্যতে শিক্ষার মান বাড়িয়ে আরও ভালো ফলাফলের চেষ্টা অব্যাহত থাকবে বলে জানান আলহাজ্ব মোছলেম উদ্দীন আহমেদ (এমপি)।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.