সিএমপিতে আরও এক পুলিশ সদস্য মৃত্যু


চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে (পিওএম)এর কর্মরত মামুন উদ্দিন(২৮) নামের এক কনস্টেবল মৃত্যুবরণ করেছেন। সোমবার(১ জুন) সকাল ১১ টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন বলে জানা যায়।। সিএমপি সূত্রে জানা যায়, মামুন উদ্দিন করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হবার জন্য মৃত্যুর পর তাঁর নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। আজ (১ জুন) বাদ যোহর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দামপাড়া পুলিশ লাইন্সে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি বজায় রেখে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

এসময় জানাজাতে পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান সহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উক্ত জানাজায় অংশগ্রহণ করেন এবং তাঁর মরদেহের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। জানাজা শেষে দাফনের জন্য সিএমপি’র ব্যবস্থাপনায় তাঁর মৃতদেহ গ্রামের বাড়িতে প্রেরণ করা হয়। তাঁর গ্রামের বাড়ি ফেনী জেলার পরশুরাম থানাধীন নিজকালিকাপুর গ্রামে। তিনি ২০১২ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৮ বছর। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাহাবুবর রহমান।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.