ফটিকছড়িতে বন্দুক যুদ্ধে ধর্ষণ মামলার আসামি নিহত


চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুক যুদ্ধে ধর্ষণ মামলার আসামি হেলাল উদ্দিন (৩০) নামের এক যুবক নিহত হয়েছে। রোববার (২৪ মে) ভোরে উপজেলার আন্ধার মানিক এলাকায় এই বন্দুক যুদ্ধ হয় বলে জানান পুলিশ। এ বিষয়ে ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আবদুল্লাহ জানান, শনিবার (২৩ মে) দুপুরে ফটিকছড়ি উপজেলার ভূজপুর কাজীরহাট এলাকায় বাজার থেকে বাড়িতে ফেরার সময় দুই তরুণীকে জোর করে তুলে জঙ্গলে নিয়ে ১০ জন মিলে ধর্ষণ করে। দুই তরুণী বাড়িতে ফিরে ঘটনা অভিভাবকদের জানালে তারা পুলিশকে অবহিত করে। পুলিশ মামলা নিয়ে ধর্ষকদের গ্রেপ্তারে তৎপর হয়ে প্রথমে ঘটনার হোতা হেলাল উদ্দিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

রোববার ভোর রাতের দিকে তাকে নিয়ে অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযানে গেলে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়লে, তখন হেলাল পালাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। পুলিশ ঘটনাস্থল থেকে ধর্ষণে অভিযুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে। তাদের কাছ থেকে একটি এলজি, ধারালো কিরিচ এবং চার রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানান ওসি শেখ মোহাম্মদ আবদুল্লাহ।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.