দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী পুলিশের হাতে আটক


চট্টগ্রাম নগরীর লালখান বাজার এলাকা থেকে মোঃ সবুজ (২৮) নামের দুই বছরের সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রপ্তার করেছে পুলিশ। শনিবার(২৪ মে) ডিউটিতে নিয়োজিত থাকা অবস্থায় খুলশী থানাধীন লালখান বাজারের মতিঝর্না এলাকা থেকে সবুজকে গ্রপ্তার করে খুলশী থানা পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে খুলশী থানার দায়িত্বরত অফিসার মো: নাজিম বলেন, মহামারী করোনাভাইরাস পরিস্থিতি ডিউটিতে নিয়োজিত থাকা অবস্থায় খুলশী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী নির্দেশনায়, এসআই আনোয়ার হোসেন, এএসআই আবু সাঈদ ও কনস্টেবল মনির এবং বিশেষ টিমের সহায়তায়, কোতোয়ালি থানার একটি চুরি মামলার দীর্গ দিনের সাজাপ্রাপ্ত পলাতক আসামী মো: সবুজ কে গ্রপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত সবুজ লালখান বাজারের মতিঝর্না ৯ নং লেইন, ইব্রাহিমের ভাড়াটিয়া মো: হিরনের ছেলে বলে জানা যায়। এবং আসামীকে আদালতে প্রেরণ করেন বলে জানান পুলিশ।

 


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.