ঘূর্ণিঝড় আম্ফান সাত জেলায় কেড়ে নিলো ১০ প্রাণ


ঘূর্ণিঝড় আম্ফানে কারণে দেশের সাত জেলায় ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম সহকারী পরিচালক জানান, নিহতদের মধ্যে পটুয়াখালীতে ২ জন, ভোলায় ১, পিরোজপুরে ৩, সাতক্ষীরায় ১, যশোরে ২, ঝিনাইদহে ১ এবং চট্টগ্রামে একজন মারা গেছেন। তিনি বলেন, চারজন গাছ চাপা পড়ে, একজন নৌকাডুবিতে, একজন ট্রলারডুবিতে, একজন দেয়াল চাপা পড়ে এবং দুইজন পানিতে ডুবে মারা গেছেন। অপর একজন কিভাবে মারা গেছে তা নিশ্চিত করে জানা যায়নি।

এদিকে অতি মারাত্মক ঘূর্ণিঝড় ‘আম্ফান’ ক্রমশ দুর্বল হয়ে গভীর স্থল নিম্নচাপে পরিণত হয়ে বাংলাদেশ উপকূল থেকে উত্তর উত্তর পূর্ব দিকে সরে গেছে। এজন্য দেশের চারটি সমূদ্রবন্দরকে আগের মহাবিপদ সংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়ছে।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.