মুক্তিযোদ্ধা রফিকুল আলমের করোনা নিয়ে মৃত্যু


নগরীর কোতোয়ালী থানাধীন কাজীর দেউড়ি এলাকার ২নং গলির বাসিন্দা মুক্তিযোদ্ধা সংসদ কোতোয়ালী থানা শাখার ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা রফিকুল আলম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

বুধবার (২০ মে) দিবাগত রাতে তিনি মৃত্যুবরণ করে বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বলেন, করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার রাতে ওই মুক্তিযোদ্ধাকে স্বজনরা বাসায় নিয়ে যান, পরে জেনারেল হাসপাতালে আনার কথা থাকলেও কিন্তু হাসপাতালে আনার আগেই তিনি মৃত্যুবরণ করেন।

কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাসান মনসুর জানান, রফিকুল আলম মহান মুক্তিযুদ্ধে অসীম সাহসিকতার সঙ্গে সম্মুখ সমরে অংশ নেন। ১৯৭১ সালে পাকিস্তানী হানাদার বাহিনীর বিরুদ্ধে চট্টগ্রাম শহর কেন্দ্রিক বেশ কয়েকটি গেরিলা অপারেশনে নেতৃত্ব দেন তিনি। দেশপ্রেমিক, নির্মোহ, প্রচারবিমুখ সবার প্রিয় মুক্তিযোদ্ধা রফিক ছিলেন এলাকায় সবার প্রিয়। চট্টগ্রাম শহরের বিভিন্ন স্কুলের ছেলেমেয়েদের মুক্তিযুদ্ধের গল্প শুনিয়েছেন গত কয়েকবছর ধরে। তার মৃত্যুতে আমরা হারালাম একজন নিবেদিত দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাকে।

স্মৃতিচারণ করে হাসান মনসুর বলেন, বয়সে অনেক বড় হলেও যেহেতু মুক্তিযুদ্ধের স্বপক্ষের সংগঠনের সঙ্গে জড়িত তাই রাস্তায় পথে সেখানে পেতেন জড়িয়ে ধরে কথা বলতেন একটু খোঁচালেই বসে শুরু করে দিতেন ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের স্মৃতি। অর্থ বিত্ত নিয়ে কখনো ভাবেননি বৈষয়িক ভাবেও সফল হবার চেষ্টা করেননি মুক্তিযোদ্ধা রফিক। শুধু বলতেন ও ভাই যুদ্ধ করেছিলাম দেশ থেকে পাকিস্তানীদের দৌড়ানোর জন্য, দেশ স্বাধীন এটাই ছিলো আমাদের বড় পাওনা।

বুধবার (২০ মে) সকাল সাড়ে ১১ টায় কাজির দেউড়ি ২নং গলির নিজ এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা রফিকুল আলমের লাশ দাফন করা হয় বলেও জানান কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাসান মনসুর।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.