আলীকদমে তিন্দু পাড়ায় এক ব্যক্তি ভাল্লুকের আক্রমণের শিকার


বান্দরবান আলীকদমে তিন্দু পাড়ার (কাঞ্চন পাড়ায়) মাঙলং মুরুং নামে এক ব্যক্তি ভাল্লুকের আক্রমণে শিকার হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কাঞ্চন পাড়ায় এ আক্রমণে ঘটনা ঘটে বলে জানা যায়।

এসময় ভাল্লুকের আক্রমণে ঠোঁটের এক পাশে ছিড়ে গিয়েছে, দাঁত ও মাড়ি বাহিরে ছামড়া বেরিয়ে গিয়েছে। মাথার অর্ধেক চামড়া ছেড়ে ঝুলে পড়েছিলে। এমনঅবস্থায় আলীকদম হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে যাওয়া হলে হাসপাতালের উপ সহকারী মেডিকেল অফিসার আমিনুল ইসলাম প্রাথমিক চিকিৎসা করে। রোগীর অবস্থা খারাফ হওয়াই মেডিকেল অফিসারের পরামর্শে চট্রগ্রাম মেডিকেলে রোগীকে রেফার করা হয়।

পরবর্তীতে রোগীর আত্বীয় স্বজন চট্রগ্রাম নিতে আর্থিক ও করোনা লকডাউনের কারনে নিয়ে যেতে ব্যার্থ হলে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাক্তার মাহতাব উদ্দিন আর কোনো উপায় না দেখে নিজেই ১ ঘন্টা ৩০ মিনিট ধরে সফলভাবে তার সেলাই সম্পন্ন করেছেন। সাথে তার সহযোগী হিসেবে ছিল উপসহকারী মেডিকেল অফিসার রনি কর্মকার, ওয়ার্ড বয় আবুল কালাম ও মো:শাহআলম ।সেলাই শেষে রোগীকে ওয়ার্ডে ভর্তি করা হয়।

এ ব্যাপারে জানতে চাইলে ডাক্তার মাহতাব উদ্দিন বলেন “আল্লাহ পাকের অশেষ রহমতে খুবই সুন্দর সেলাই হয়েছে। আশা করি দ্রুত সুস্থ হয়ে যাবে। সকলের সহযোগিতা পেলে সীমিত সুবিধার মধ্যেও আরো অনেক সেবা দিতে পারবে আলীকদম স্বাস্থ্য কমপ্লেক্সে।
রোগীর আত্বীয় স্বজনরা জানান মাঙলাং মুরুং শুক্রবার বিকালে তার হারিয়ে যাওয়া গরু খূজঁতে বনে গেলে সেখানে তাকে ভাল্লুকে আক্রমন করে। পরবর্তীতে আশে পাশের লোকজন তাকে উদ্ধার করে রাত্রে আনুমানিক ৮ টা দিকে হাসপাতালে নিয়ে আসে


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.