চট্টগ্রাম অঞ্চলে ধান কাটায় শ্রমিকের ঘাটতি নেই ৭০ ভাগ ধান কাটা শেষ


চট্টগ্রামের পাঁচ অঞ্চলে ধান কাটা প্রায় শেষ হয়েছে। যার মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর অঞ্চলে ৭০ ভাগ ধান কাটা হয়। সংশ্লিষ্টরা আশা করছেন হাইব্রিড, উফশি ও স্থানীয় কয়েক জাতসহ পার হেক্টরে ১০ দশমিক ৭ শতাংশ মেট্রিক টন ধান পাওয়ার।

পাঁচ অঞ্চলে দুই লাখ ৪১ হাজার হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা নিয়ে এ বছর ২ লাখ ৩০ হাজার হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়। গড়ে হাইব্রিডে পার হেক্টরে ৪ দশমিক ৭৬ শতাংশ, উফশিতে ৩ দশমিক ৮২ শতাংশ ও অন্যান্য ২ দশমিক ১২ শতাংশ অর্থাৎ মোট ১০ দশমিক ৭ শতাংশ ধান পাওয়া গেছে।

এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদফতর চট্টগ্রামের উপ পরিচালক মো. নাসির উদ্দিন বলেন, চট্টগ্রামের পাঁচ অঞ্চলে ইতিমধ্যে ৭০ শতাংশ ধান কাটা শেষ হয়েছে। আমরা করোনার মধ্যেও আশানুরূপ ফসল পাচ্ছি। আমাদের ধান কাটার জন্য শ্রমিকের ঘাটতি নেই। কারণ বিভিন্ন কল কারখানা ও দোকানপাট বন্ধ থাকায় এসব লোকজন শ্রমিক হিসেবে কাজ করছেন। এছাড়া সিএনজি অটোরিকশা চালকরাও বিভিন্ন জায়গায় ধান কাটছেন বলে জানান তিনি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.