চবির ছাত্রলীগের নেতারা রোজা নিয়ে কৃষকের ধান কেটে দিলেন
কৃষকের ধান কেটে দেন ছাত্রলীগের নেতারা। পাকা ধান কাটা নিয়ে বিপাকে পড়া কৃষক আলমের দুই কানি জমির ধান কেটে দিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।
মঙ্গলবার (৫ মে) সকাল থেকে ফতেহপুর গ্রামের রেলগেইট এলাকায় রোজা নিয়ে কৃষকের ধান কেটে দেন তারা।
চবি ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল বলেন, কৃষক আলম পাকা ধান কাটা নিয়ে বিপাকে পড়ে আমাদেরকে জানান। আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমাদের রুটিন ওয়ার্ক হিসেবেই কৃষক আলমের ধান কেটে দিয়েছি। আমাদের এ ধরণের কার্যক্রম চলমান থাকবে।
চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, জাতির এ দুর্দিনে আমরা যে কারও বিপদে পাশে দাঁড়াতে চাই। তারই ধারাবাহিকতায় আমাদের প্রায় ২০ জন নেতা-কর্মী রোজা রেখেও এ স্বেচ্ছাসেবী কাজে অংশ নিয়েছেন।
ধানকাটায় অংশ নেন, চবি ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মনসুর আলম, সাবেক সহ-সভাপতি আল আমিন রিমন, আব্দুল মালেক, সুমন নাছির ও সাবেক সদস্য ওমর ফারুক। এছাড়া ছাত্রলীগ নেতা রাজু মুন্সি, আলতাফ হোসেন, কাজি পাপন, সুজয় চৌধুরী, রানা খান, ওসমান মিয়া, সাদ্দাম হোসেন, জে এস সৌমেন, ওয়াহিদ, গিয়াস উদ্দিন এতে অংশ নেন।