মধ্যবিত্ত ছাত্রলীগ পরিবারের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি: সাহাব উদ্দীন জয়তুন


চট্টগ্রাম প্রতিনিধি:

নভেল করোনা ভাইরাস কোভিড-১৯ প্রভাবে আর্থিক সক্ষমতা ও উপার্জন কমে যাওয়ায় অনেক নিম্নমধ্যবিত্ত ও মধ্যবিত্ত পরিবার মানবেতর জীবন যাপন করছে। নানা পারিপার্শ্বিক চাপ ও লোকলজ্জার ভয়ে তারা সেটা প্রকাশও করতে পারছে না। আবার বলাও মুশকিল। এ দুর্দশার কথা চিন্তা করে এ ধরনের মধ্যবিত্ত পরিবারে পাশে এসে দাঁড়িয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের গণযোগাযোগ ও উন্নয়ন বিষয়ক সম্পাদক সাহাব উদ্দীন জয়তুন।

খাদ্যসামগ্রী

শুক্রবার (২৪ এপ্রিল) সকালে কর্ণফুলী উপজেলার ৫০টি পরিবার ও পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়ন, কোলাগাও ইউনিয়নে ৫০টি মধ্যবিত্ত ছাত্রলীগ পরিবার সহ মোট ১শ’ মধ্যবিত্ত পরিবারকে পবিত্র মাহে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করেন।

সামাজিক সংগঠনের কর্মীদের দিয়ে তিনি এসব পরিবারের মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেন। এসব ইফতার সামগ্রীর মাঝে ছিলো ছোলা বুট, চিড়া, খেশারি, তেল, সেমাই, আলু, পেঁয়াজসহ বিভিন্ন খাদ্যশস্য। এছাড়াও যারা মধ্যবিত্ত, সামাজিক মর্যাদার কারণে অভাবের বিষয়ে কাউকে বলতে চান না। একান্ত গোপনে তাদের পাশে ও দাঁড়িয়েছেন তিনি।

বিতরণ করার আগে তোলা ছবি

মুঠোফোনে জানতে চাইলে সাহাব উদ্দীন জয়তুন জানান, মহামারী করোনা ভাইরাসে স্বেচ্ছা ঘরবন্দি মানুষের পাশে দাড়াতে আহ্বান জানিয়েছেন বঙ্গবন্ধু কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার পাশাপাশি কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সিদ্ধান্তেও অনুপ্রেরণায় আমি মধ্যবিত্ত পরিবারদের ছাত্রলীগের পাশে দাঁড়াতে চেষ্টা করেছি। এটা তেমন কিছু না। আমার বন্ধুমহল থেকে মধ্যবিত্ত পরিবারদের কি অবস্থা তা খোঁজ নিয়ে সামান্য সহযোগিতা ছাড়া।’


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.