রোজায় সব বন্ধ রাখতে পারব না, সীমিত আকারে চালু করতে হবে


সামনে রোজায় সব বন্ধ রাখতে পারব না জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সীমিত আকারে ইন্ডাস্ট্রি চালু করা যাবে।

গত সোমবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবন থেকে গাজীপুর জেলার সঙ্গে ভিডিও কনফারেন্সে কথা বলার সময় তিনি একথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘যেহেতু এটা ইন্ডাস্ট্রিয়াল বেল্ড, কিছু কিছু প্রতিষ্ঠান আমাদের লক্ষ্য আছে খোলা রাখার। বিশেষ করে যারা রফতানিমুখী। একটা কাজ করতে পারেন যদি তারা ইন্ডাস্ট্রি খুলতেও চায় কাজ করতে চায়, সেখানে এই স্বাস্থ্য নির্দেশিকা মেনে কীভাবে এই শ্রমিকদের দিয়ে কাজ করানো যেতে পারে এবং তাদের সুরক্ষিত রেখে বা তাদের থাকার জায়গা দিয়ে সেখানে যদি থাকার ব্যবস্থা করা যায়। যেখানে তারা সুরক্ষিত থাকবে।’


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.