করোনা প্রতিরোধে কর্ণফুলীতে আ’লীগ নেতা হালিম এর উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ


করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধে সরকার ঘোষিত সাধারণ ছুটি চলছে। কাজ না থাকায় বিপাকে রয়েছে নিম্ন আয়ের শ্রমজীবী মানুষেরা। এমন পরিস্থিতিতে চট্টগ্রাম কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগ এর অর্থ সম্পাদক মোহাম্মদ আবদুল হালিম দুস্থ ও অবহেলিত ২১০ পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

করোনা পরিস্থিতির শিকার শিকলবাহা ইউনিয়নের ৯নং ওয়ার্ডে এমন কর্মহীন, গৃহবন্দী পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় প্যাকেটজাত খাদ্য সামগ্রী (চাল, ডাল, পেঁয়াজ, আলু, তেল, টমেটো ইত্যাদি) বিতরণ করেছেন।

বিতরণকালে বিশিষ্ট সমাজ সেবক, উদিয়মান এই রাজনীতিবিদ জানান, মানবিক কারণে এই মহামারি দুর্যোগ সময়ে নিজ নিজ অবস্থান থেকে সবাইকে এগিয়ে আসা উচিত। আর্তমানবতায় সেবায় মানুষের পাশে থাকুন এবং সামর্থ্য অনুযায়ী সকলে হতদরিদ্র মানুষের পাশে থাকার চেষ্টা করি।’


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.