হাসপাতালে ভর্তি আল্লামা আহমদ শফী


হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী বার্ধক্যজনিত রোগ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় নগরের সিএসসিআর হাসপাতালে তাকে ভর্তি করা হয় বলে জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মঈনুদ্দিন রুহী।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন আল্লামা শাহ আহমদ শফী। আজ অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর হাসপাতালে ভর্তি করানো হয়।

সিএসসিআর হাসপাতালে চট্টগ্রাম মেডিক্যাল কলেজের (চমেক) হৃদরোগ বিভাগের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিম চৌধুরীর তত্ত্বাবধানে আল্লামা শাহ আহমদ শফী চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.