করোনা প্রতিরোধে নগরীতে চকবাজার বাচ্চু স্মৃতি সংসদের উদ্যোগে খাদ্যসামগ্রী বিতরণ

নিশি রাতে মানুষের ঘরে ঘরে খাদ্য


চট্টগ্রাম নগরীর চকবাজারস্থ ঐতিহ্যবাহী সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠন ‘চকবাজার বাচ্চু স্মৃতি সংসদ এর উদ্যোগে করোনা ভাইরাস মোকাবেলায় কর্মহীন শ্রমজীবি মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন।

গত ৫ এপ্রিল (রবিবার) সংগঠনের সভাপতি মুজিব ইমরান বিপ্লবের নেতৃত্বে এলাকার মানুষের ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়। সংগঠন সূত্রে জানান, নগরীর চকবাজার, পশ্চিম কাপাসগোলা, পূর্ব কাপাসগোলা, মুন্সী পুকুর পাড়, মুকবুল সওদাগর লেইন এলাকার প্রায় কয়েক শতাধিক মানুষের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করেন।

রাতে খাদ্য সামগ্রী প্যাকেটজাত করছেন সংগঠনের লোকজন

এ সময় সামাজিক দূরত্ব বজায় রেখে উপস্থিত ছিলেন, বাচ্চু স্মৃতি সংসদের যুগ্ন আহ্বায়ক রাজিব চৌধুরী, সমাজ কল্যাণ সম্পাদক মাহবুবুল আলম লিটন, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজীব দে শম্ভু, সাবেক কর্মকর্তা কাজী নুরুন্নবী মুরাদ, নওশাদ আলম পাপ্পু, সাইমন আলম, মো. নায়েব আলী, মো. বখতিয়ার, নুর ইমরান স্বাগত ও মৌনতা মরিয়ম আন্নুছাসহ প্রমূখ।

বিতরণের জন্য প্রস্তুত খাদ্য সামগ্রী

এ সময় খাদ্য সামগ্রী হাতে পেয়ে শ্রমজীবি মানুষেরা সংসদের দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন।


আরও পড়ুন

উত্তর দিন

আপনার ইমেইল ঠিকানা প্রচার করা হবে না.